চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল আলমগীর। তিনি বলেছেন, বৈশ্বিক অর্থনীতিতে চীনের ব্যবসায়িক খাতকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে আয়োজিত ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্ককে আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈশ্বিক পরিসরে চীনের ব্যবসায়িক অগ্রগতিতে বাংলাদেশ অংশীদার হতে চায়।
মির্জা ফখরুল বলেন, দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। শুধু চীন নয়, দেশের স্বার্থ বিবেচনায় ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
চীনের প্রযুক্তি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
সেমিনারে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

