এলপিজির দাম কেজিতে কমল এক পয়সা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) প্রতি কেজিতে ১ পয়সা কমিয়ে এপ্রিল মাসের জন্য নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫০ টাকা, যা গত মাসেও একই ছিল।

রোববার (০৬ এপ্রিল) বিকেলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ কমিশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাম ঘোষণা করেন। নতুন মূল্য আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিইআরসি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি না হওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। গৃহস্থালি কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির সিলিন্ডার।

নতুন ঘোষিত মূল্যে, বেসরকারি খাতে ভ্যাটসহ এলপিজির কেজিপ্রতি দাম হয়েছে ১২০ টাকা ৮০ পয়সা, যা গত মাসে ছিল ১২০ টাকা ৮১ পয়সা। সেই অনুযায়ী বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও নির্ধারিত হয়।

সরকারি প্রতিষ্ঠানের সরবরাহকৃত ১২.৫ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকে ৬৯০ টাকা রাখা হয়েছে। এ ছাড়া যানবাহনে ব্যবহৃত এলপিজি, অর্থাৎ অটো গ্যাসের মূল্য প্রতি লিটার ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসে ছিল ৬৬ টাকা ৪৩ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে দেশে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজির মূল কাঁচামাল প্রোপেন ও বিউটেন আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে। এই উপাদানগুলোর আন্তর্জাতিক মূল্য প্রতি মাসে ঘোষণা করে সৌদি আরবের আরামকো, যা ‘সৌদি কার্গো মূল্য’ বা সিপি (CP) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তি ধরে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর চালান মূল্য গড় করে এবং ডলারের বিনিময় হার অনুযায়ী প্রতি মাসের জন্য দেশীয় এলপিজির মূল্য নির্ধারণ করে বিইআরসি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে...