কিশোরী ভাগনিকে গরম খুন্তির ছেঁকা-নির্যাতন, মামা-মামি গ্রেফতার

বিশেষ সংবাদ

চাঁদপুরে কিশোরী ভাগনিকে নির্যাতনের অভিযোগে মামা-মামিকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতন থেকে বাঁচতে বৃহস্পতিবার (০৬ মার্চ) মামা-মামির বাড়ি থেকে পালিয়ে যায় ওই কিশোরী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, নির্যাতনের শিকার রোজিনা আক্তার (১৫) চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আলী আহম্মদ ভূঁইয়ার মেয়ে। এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগীর বাবা আলী আহম্মদ ভূঁইয়া বাদী হয়েছে চাঁদপুর মডেল থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। বর্তমানে রোজিনা চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১ বছর রোজিনা আক্তারকে নিয়ে ঢাকায় আমার বড় মেয়ের কাছে দিয়ে আসছিলাম। সেখান থেকে আমাকে না জানিয়ে আমার মেয়ে রোজিনার মামা রুবেল মোল্লা তার প্রতিবন্ধী সন্তান রিফাতকে দেখাশোনা করার কথা বলে তাকে (রোজিনা) ঢাকার বাসায় নিয়ে যান। তবে আমার মেয়ে রোজিনাকে দিয়ে গৃহকর্মীর কাজ করানো হতো।

এজাহারে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা থেকে চাঁদপুরে চলে আসেন রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়া বেগম। এরপর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন তার। গত ১ বছর ধরে তারা আমাদের সঙ্গে রোজিনাকে দেখা করতে এবং কথা বলতে দেননি । গতকাল বিকেলে রোজিনা তার মামা ও মামির নির্যাতন সইতে না পেরে ঘর থেকে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন রোজিনার অবস্থা দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথম থানায় নিয়ে যায় এবং পরে হাসপাতালে ভর্তি করায়।

ভুক্তভোগী রোজিনা বলেন, নানা অজুহাতে মামা-মামি আমাকে মারধর করত। ধারালো দা, ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করত তারা। আমার পিঠে ব্লেড দিয়ে কেটে দিয়েছে আমার মামা-মামি। গরম খুন্তি দিয়েও ছেঁকা দিত তারা। পায়ের আঙুলগুলো থেঁতলে দিয়েছে। ঠিকমতো আমাকে খাবারও দিত না। আমার মা-বাবার সঙ্গেও দেখা বা কথা বলতে চাইলে তারা কথা বলতে দিত না। গতকাল বাসায় মামি ছিল না। তখন সেই সুযোগে ঘর থেকে পালিয়ে বাইরে চলে যাই আমি।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনাচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, ‘নির্যাতনের শিকার মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দম্পতিকেও গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরর্বর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...