কুমিল্লার চৌদ্দগ্রামে বাস উল্টে নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা মো: মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) ও চট্টগ্রামের বাশখালী উপজেলার বাহারছড়া গ্রামের মো: নুরুল আবছারের ছেলে মো: বদরুল হাসান রিয়াদ (২৬)।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস উল্টে নিহত ৫ বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনাচর্জ (ওসি) মো: লোকমান হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। পথে মধ্যে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চলমান রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার
জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ
১৬ বছরের অপেক্ষার পর পাওয়া সন্তানকে কেড়ে নিল হাম
মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার
কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী
মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে
পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন