কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি

বিশেষ সংবাদ

কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর দেড়টার দিকে ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িহে চড়ে বেরিয়ে আসেন তারা।

সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) মো: আজহার মুকুল।

ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের মধ্যে প্রথমে ৩ জনকে গত শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়।

তারা হলেন, আসিফ মাহমুদ, মো: নাহিদ ইসলাম ও আবু বাকের। আর শনিবার সন্ধ্যার দিকে মো: সারজিস আলম ও মো: হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রবিবার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে নুসরাত তাবাসসুমকে তুলে আনা হয়। এরপর থেকেই কোটা আন্দোলনের এই ৬ সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন।

রবিবার (২৮ জুলাই) ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ৬ সমন্বয়ক।

আইনজীবী মো: মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা ডিবি কার্যালয়ে সমন্বয়কদের মুক্তি এবং গত সোমবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পেশ করেছিলেন।

ওই রিটের শুনানি বৃহস্পতিবার (০১ আগস্ট) থাকলেও তা হচ্ছে না। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি বর্তমানে ছুটিতে থাকায় আজ ডিভিশন বেঞ্চ বসবেন না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...