আবু সাঈদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, ১২ দিন ধরে কারাগারে

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মো: আলফি শাহরিয়ার মাহিম নামে এক ১৬ বছরের কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারের পর ১২ দিন ধরে রংপুর কারাগারে বন্দী রয়েছে মাহিম। এ মামলায় পুলিশ তার বয়স উল্লেখ করেছে ১৯ বছর।
ভুক্তভোগীর বোন সানজানা আখতার স্নেহা নিজের ফেসবুকে একটি পোস্ট দিলে এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সানজানা ফেসবুক পোস্টে লিখেছেন, আমার ছোট ভাই মাহিমকে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার বয়স মাত্র ১৬ বছর দশ মাস। সে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ (এইচএসসি ২৫) শ্রেণীর শিক্ষার্থী।
রংপুরের আদালত সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই (শুক্রবার) ওই কিশোরকে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর মেট্রোপলিটনের তাজহাট আমলি আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠান।
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো: আবু মারুফ হোসেন জানান, গত ১৮ জুলাই যখন থানায় হামলা, ভাঙচুর এবং লুটপাট হয় তখন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জিন্সের প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায় গ্রেপ্তার হয় আলফি শাহরিয়ার মাহিম। পরে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়।
তিনি আরও জানান, যেহেতু ১৮ ও ১৯ তারিখে সংঘাত-সংঘর্ষ নিয়ে আমাদের পুরো ফোর্স ব্যস্ত ছিলো, সেজন্য বিষয়টি যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। মূলত ২০ জুলাই থেকে যাচাই-বাছাই সাপেক্ষে গ্রেফতার করছি।
বিষয়টি অবগত হওয়া মাত্র পুলিশ কমিশনার মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু কিশোর মাহিম ওই ঘটনার সাথে জড়িত ছিলো না, সে আন্দোলনে অংশ নিয়েছিলো মাত্র, এজন্য জামিনের মাধ্যমে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

