গাইবান্ধায় ট্রেনের নিচে গৃহবধূর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গাইবান্ধায় ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন রাজিয়া বেগম (২৩) নামে এক নারী। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মো: জুবায়ের রহমান (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তবে দেড় বছরের শিশু সন্তানটি আহত হলেও প্রাণে বেঁচে গেছে। সোমবার (০১ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা সদরের মাঝিপাড়া এলাকার রেললাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত রাজিয়া বেগম সদর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের স্ত্রী। নিহত কলেজছাত্র জুবায়ের রহমান জামিল সদর উপজেলার এসকেএস স্কুল অ্যান্ড কলেজের সায়েন্সের সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী ও সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার মো: জাহিদুল ইসলামের ছেলে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা সদরের মাঝিপাড়া এলাকার মো: আনোয়ার হোসেনের সাথে ৩ বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাজিয়ার। এরপর সুনামগঞ্জ থেকে গাইবান্ধায় এসে আনোয়ার হোসেনকে বিয়ে করেন রাজিয়া খাতুন। প্রেমের সম্পর্কে বিয়ে হওয়ায় রাজিয়ার বাড়ি থেকে কেউ গাইবান্ধায় আসতো না। এতে ক্ষিপ্ত হয়ে রাজিয়াকে নিয়মিত শারীরিক নির্যাতন করতো তার স্বামী আনোয়ার।

এরই ধারাবাহিকতায় রবিবার (৩১ মার্চ) রাজিয়াকে শারীরিক নির্যাতন করে রাত ভর। দেড় বছরের শিশু সন্তানসহ তাকে ঘড়ে উঠতে দেয়নি স্বামী আনোয়ার। এরপর সোমবার সকালে মনের ক্ষোভে বাড়ির পাশের রেললাইনে শিশু ছেলে আবিরকে নিয়ে আত্মহত্যার জন্য লাইনে দাঁড়ান রাজিয়া।

- Advertisement -

এ সময় ওই এলাকার ১টি ছাত্রাবাসে থাকা এইচএসসি শিক্ষার্থী জুবায়ের রহমান তাদের দেখতে পেয়ে বাচাঁনোর জন্য চেষ্টা করেন। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজিয়ার সাথে জুবায়েরের ধস্তা-ধস্তির একপর্যায়ে শিশুটিকে লাইনে পাশে ছুড়ে ফেলতে পারলেও এর মধ্যেই দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়েন ২ জনই।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের দুজনসহ শিশুটিকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাদের ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।

- Advertisement -

গাইবান্ধায় ট্রেনের নিচে কাটা পরে দুই জনের মৃত্যুর বিষয়ে বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে ওমর ফারুক ওরফে সৌরভ (২৪) নামের এক কলেজছাত্রের আত্মহত্যা করেছেন। রোববার (০১ জুন) দিবাগত রাত ২টার দিকে এ...

ইউনূসের ফ্রান্স সফর নিয়ে গোলাম মাওলা রনির চাঞ্চল্যকর মন্তব্য

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে চলে গেছেন এবং তাকে দেশের 'রাজনীতির আদুভাই' হিসেবে অভিহিত করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা...

বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এলাকায় চরম উত্তেজনা

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার ও কোরপাই এলাকায় রবিবার (৩১ মে) ভোর থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।...

নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে ওমর ফারুক ওরফে সৌরভ (২৪) নামের এক কলেজছাত্রের আত্মহত্যা করেছেন। রোববার (০১...

ইউনূসের ফ্রান্স সফর নিয়ে গোলাম মাওলা রনির চাঞ্চল্যকর মন্তব্য

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে চলে গেছেন এবং তাকে দেশের 'রাজনীতির আদুভাই' হিসেবে অভিহিত...

বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এলাকায় চরম উত্তেজনা

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার ও কোরপাই এলাকায় রবিবার (৩১ মে) ভোর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা...

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যা...

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা করার জেরে বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নে...