জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ভ্যান, প্রাণ গেল ভ্যান চালকের
জয়পুরহাটে ট্রাকের নিচে চাপা পড়ে অতুল বর্মন (৫৫) নামের এক ব্যাটারিচালিত ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে সদর উপজেলার হিচমী বাইপাস হানাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অতুল বর্মন জয়পুরহাট সদর উপজেলার বামনপুর চারমাখা দত্তপাড়া এলাকার মৃত শর্বেশ্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিচমী বাইপাস সড়কে পুরানা পৈলের দিকে একটি ট্রাক যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে ব্যাটারিচালিত ভ্যানে অতুল বর্মন আলু নিয়ে যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকায় ভ্যানের পেছনের চাকার এক্সেল ভেঙে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে লেগে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন।
জয়পুরহাটে ট্রাকের নিচে চাপা পরে চালকের মৃত্যুর বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ট্রাক চালককে ঘটস্থলে পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, ট্রাকটি খাদে পড়ে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন
জয়পুরহাটে ৩১ কেজি কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ২
ধর্ষণ চেষ্টাকারীর পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহকর্মী
এসসিতে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!
জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা
মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ, পথে পিষে মারল বাস
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন