ঝিনাইদহে সরকারি গাড়িতে ১৫০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৩
ঝিনাইদহে একটি সরকারি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৬ সদস্যরা । এ সময় গাড়ির চালকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। শনিবার (৯ মার্চ) ভোরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মধুপুর এলাকায় অভিযান চলাকালে এসব মাদক উদ্ধার করা হয়।
ঝিনাইদহে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটকের বিষয়ে ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো: নাঈম আহমেদ জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সরকারি দপ্তরের গাড়িতে ফেনসিডিল বহন করে রাজধানী নিয়ে যাওয়া হচ্ছে। পরে মধুপুর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে ঢাকা মেট্রো ঘ (১৫-৭৭২৪) নম্বরের কালো রঙের একটি পাজেরো গাড়িটি থামানো হয়।
এ সময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িটির চালক জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগের, যা সরকারি কাজে ব্যবহার করা হতো। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন