টেকনাফে ৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
কক্সবাজারের টেকনাফে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: খন্দকার মুনিফ তকি সংবাদ মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে একটি মাদকের চালান টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের শাহপরীরদ্বীপ কর্তৃক টেকনাফে এর নাফনদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীরদ্বীপের গোলাপাড়া ঝাউবন এলাকায় সন্দেহজনক একটি বোট আটক করা হয়।
পরবর্তীতে ওই বোটটিতে তল্লাশি চালিয়ে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ মো: মাজেদ হোসেন (২৩), মো: কামাল হোসেন (১৭) ও মোস্তফা কামালসহ (১৬) ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারাকৃতরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা। তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫
কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার
নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু
আরাকান আর্মির কবলে বাংলাদেশি জেলে: ৫ মাসেও মেলেনি খোঁজ, বাড়ছে ক্ষোভ
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক
প্রেমিকাকে ভিডিও কলে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন