ডাকাতদের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতদের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো: তানজিম ছরোয়ার নির্জন মারা গেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় গুলিতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে মারা যান তিনি। নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে সেনাবাহিনীর একটি টিম ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়।
একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে সশস্ত্র ডাকাত দেখে তাদের দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এসময় ডাকাতরা এলোপাতারি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম। পরে তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরো জানান, এ অভিযানে ডাকাত দলের সদস্য মো: বেলাল ও মো: জিয়াবুলসহ ৩ জনকে আটক করা হয়েছে। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫
কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার
নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু
আরাকান আর্মির কবলে বাংলাদেশি জেলে: ৫ মাসেও মেলেনি খোঁজ, বাড়ছে ক্ষোভ
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক
প্রেমিকাকে ভিডিও কলে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন