নাটোরের সিংড়ায় বিয়ের ৪ দিন পর নববধূর লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

নাটোরের সিংড়ায় বিয়ের ৪ দিনের মাথায় নববধূ নুপুর বেগমের (২৮) লাশ পড়ে ছিল নিজ ঘরের বিছানায়। রবিবার (০৭ এপ্রিল) ভোরে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বাইগুনি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নববধূর স্বামী মো: আজমল হক পলাতক রয়েছেন।

নিহত নববধূর চোখ, মুখ, ২ হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন সিংড়া থানা পুলিশ।

নাটোরের সিংড়ায় বিয়ের ৪ দিন পর নববধূর মৃত্যুর বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম জানান, বুধবার (০৩ এপ্রিল) উপজেলার বাইগুনি গ্রামের মো: আজমল হকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পার্শ্ববর্তী নন্দীগ্রাম থানার চাপিলা গ্রামের মো: লুৎফর রহমানের মেয়ে নুপুর বেগমের বিয়ে হয়। হঠাৎ রবিবার ভোরে সেহরির সময় নববধূর মৃত্যু সংবাদ পান এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের লাশটির ময়নাতদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহত গৃহবধূ এবং তার পলাতক স্বামী উভয়েরই পূর্বে অন্য জায়গায় বিয়ে হয়েছিল। সেখানে এ বিয়ের আগেই ছাড়াছাড়ি হয়েছে বলেও জানা গেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

টয়লেটে আটকা ছাত্রী, ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা

মেহেরপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর টয়লেটে আটকা পড়ে তিন ঘণ্টা ভেতরে ছিল তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। পরে কান্নার শব্দ শুনে স্থানীয়দের...

আইনজীবীদের আহ্বানেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত: আইনমন্ত্রী

দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের অনুরোধেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ সিদ্ধান্তে সরকারের কোনো...

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি কিংবা টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী...

টয়লেটে আটকা ছাত্রী, ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা

মেহেরপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর টয়লেটে আটকা পড়ে তিন ঘণ্টা ভেতরে ছিল তৃতীয় শ্রেণির এক...

আইনজীবীদের আহ্বানেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত: আইনমন্ত্রী

দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের অনুরোধেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।...

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি কিংবা টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব...

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির কাতল, ৪৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম...

চট্টগ্রামে ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০ ছানা হত্যা, অভিযুক্তকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির বাসা...

শেরপুরে আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির...