নারায়ণগঞ্জ সদরে অটোরিকশার চাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জ সদরে অটোরিকশার চাপায় মো: হোসেন মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালককে আটক করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদনগর এলাকার মেম্বার গলির ফিরোজ মিয়ার ছেলে। সে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নিহত হোসেন মিয়া তার নিজ বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলো। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয় হোসেন। এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর শুণে তার পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী অটোরিকশাটি ভাঙচুর করে। এ সময় আটোচালকে মারধর করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
নারায়ণগঞ্জ সদরে অটোরিকশার চাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতালের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আটোচালক মোশারফকে আটক করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত
নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
১২ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেফতার
বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
জুলাই আন্দোলনে শিশুর মৃত্যু, এক বছর পর পুলিশের মামলা
আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হককে ঘিরে উত্তেজনা, চড়-থাপ্পড়-কিল-ঘুষি ও ধাওয়া
মুক্তি পেলেন নারায়ণগঞ্জে জেলা ছত্রদলের সাবেক সভাপতি জাকির খান
৮ মাসের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা গর্ভধারিণী মায়ের
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন