নারায়ণগঞ্জ-১ আসনের নৌকা প্রার্থীর সমর্থক বিদেশি মদ ও পিস্তলসহ আটক
নারায়ণগঞ্জ-১ আসনের নৌকা প্রার্থীর এক সমর্থককে বিদেশি মদ ও পিস্তলসহ আটক করেছে থানা পুলিশ। নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী মো: গোলাম দস্তগীর গাজীর সমর্থক মো: মাহফুজকে বিদেশি মদ ও পিস্তলসহ আটক করে পুলিশ। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) গোলাকান্দাইল এর নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহফুজের বড় ভাই মো: মাসুম গত ৭-৮ মাস আগে উপজেলার গোলাকান্দাইল গ্রামের নতুন বাজার এলাকার মো: মিল্লাতের ছেলে সানিকে হত্যা করে। ওই হত্যা মামলার আসামি মাহফুজের ভাই মাসুম।
পুলিশ আরও জানান, মাহফুজের বাবার নাম মো: মিসির আলী। মাহফুজ গোলাকান্দাইল নতুন বাজার এলাকার চিন্তিত সন্ত্রাসী নৌকার প্রার্থী গাজীর পালিত চাঁদাবাজ। তাদের পরিবারের সকল সদস্য বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে।
আজ মঙ্গলবার নৌকার প্রার্থী গাজীর নির্বাচনি সমাবেশ ঘিরে কাঞ্চন বাজারের মহাসড়ক রাস্তা বন্ধ করে দেয় গাজীর সমর্থকরা। সমাবেশ শুরু হওয়ার কথা ছিল আজ বিকাল ৪টায় কিন্তু আজ সকাল থেকেই রাস্তা বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে যায়। একজন প্রার্থীর নির্বাচনি প্রচারণার কারণে এভাবে সারদিনভর রাস্তা বন্ধ রাখা যায় কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা লোকজনরা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত
নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
১২ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেফতার
বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
জুলাই আন্দোলনে শিশুর মৃত্যু, এক বছর পর পুলিশের মামলা
আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হককে ঘিরে উত্তেজনা, চড়-থাপ্পড়-কিল-ঘুষি ও ধাওয়া
মুক্তি পেলেন নারায়ণগঞ্জে জেলা ছত্রদলের সাবেক সভাপতি জাকির খান
৮ মাসের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা গর্ভধারিণী মায়ের
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন