নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরবে: মির্জা ফখরুল

বিশেষ সংবাদ

আগামী ফেব্রুয়ারিতের নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার (৭ জুলাই) সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন

এদিন সকালে সিলেটে পৌঁছেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফেরাত এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে যান মির্জা ফখরুল। দোয়ার আগে তিনি দুই ওলির মাজার জিয়ারত করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন,‘বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছেন, আমরা বিশ্বাস করি সেটি সফল হতে চলেছে। আমরা আশাবাদী, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন নিয়ে আলোচনা চলছে, সেই নির্বাচনই দেশের রাজনীতিকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবে।’

তিনি আরও বলেন,‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, সেখানে এই নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই পথেই গণতন্ত্র ফিরবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে, আর দেশ সঠিক পথে এগিয়ে যাবে।’

মির্জা ফখরুল বলেন,‘আমরা দীর্ঘ ১৫ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়ছি। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছেন। আমাদের ১৭০০ জনেরও বেশি নেতাকর্মী নিখোঁজ, যাদের মধ্যে সিলেটের সাহসী নেতা এম ইলিয়াস আলীও রয়েছেন।’

দলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,‘জুলাই-আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিএনপির, বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের পক্ষ থেকে সম্মান ও সহানুভূতি জানাই।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...