নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে বিবি হালিমা বেগম (৪৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুবর্ণচরে গৃহবধূকে হত্যার পর মরদেহ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ ও নিহতের পরিবারের স্বজনেরা হত্যার কোনো কারণ জানাতে পারেনি।
নিহত মোছা: বিবি হালিমা বেগম উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানা উল্যাহ গ্রামের মো: জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় লোকজনরা জানান, নিহত হালিমা বেগম একাই স্বামীর বাড়িতে থাকত। তার ৫ জন ছেলের কেউই তার সঙ্গে সব সময় থাকত না। তারা সপ্তাহে একদিন বাসায় আসত। সে প্রায় দিনই একাই ঘরে থাকত। মঙ্গলবার হালিমা বেগম জেলা শহর মাইজদী থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আসে। প্রতিদিনের মতোই সেইদিন রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। পরেরদিন সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাঁধা মরদেহ বাড়ির পাশে মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার বিষয়ে চরজব্বর থানার তদন্ত (ওসি) মো: জয়নাল আবেদীন জানান। নিহত নারীর বাম চোখে ও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। । একই সাথে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন