অন্বেষণ ডেস্ক :

নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন চিত্রনায়কা মাহিয়া মাহি

বিশেষ সংবাদ

নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চিত্রনায়কা মাহিয়া মাহি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে মনোনয়ন তুলেছেন মাহিয়া মাহি। এর আগে এই অভিনেত্রী নৌকার মাঝি হতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে মনোনয়ন তুলেছেন মাহিয়া মাহি।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনের সহকারী তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র তোলা হয়েছে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রার্থী হতে জাতীয় পরিচয়পত্র অনুসারে চিত্রনায়কা মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা।

জানা গেছে, মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। রাজশাহীর তানোর উপজেলায় তার নানার বাড়ি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নাচোল, গোমস্তাপুর উপজেলা ও ভোলাহাট নিয়ে গঠিত। আর রাজশাহী-১ আসন তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত। তিনি এই দুই আসনের মনোনয়ন চেয়ে পাননি। শেষ পর্যন্ত তিনি রাজশাহী-১ আসন থেকেই প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন। মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

এদিকে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য। এছাড়া এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ছিলেন, তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার ডালিয়া।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায়...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকেলে...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০ গ্রাম আইসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা...

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০...

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সংসদে সমালোচনা ও পাল্টা জবাবে উত্তপ্ত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,...

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিয়ম...

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে সমালোচনামূলক মন্তব্য...