শেরপুরে নাবিল হাইওয়ে হোটেলের বর্জ্যে সড়কে ধস, দেড় ঘণ্টা অবরোধ

বগুড়ার শেরপুরে নাবিল হাইওয়ে হোটেলের বর্জ্য ও দুর্গন্ধযুক্ত পানি নিষ্কাশনের ফলে একটি গ্রামীণ সড়ক ধসে পড়েছে। এর প্রতিবাদে এবং স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ক্ষুব্ধ গ্রামবাসী প্রায় দেড় ঘণ্টা হোটেলে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯টার দিকে শেরপুর বিশ্বরোড সংলগ্ন নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশের গ্রামীণ সড়কটির একটি বড় অংশ ধসে যায়। এতে ওই এলাকার হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলের পচা ও দুর্গন্ধযুক্ত বর্জ্য ও মলমূত্র মিশ্রিত পানি পাশের একটি ছোট পুকুরে ফেলা হচ্ছে। পুকুরটি বর্জ্য পানি ধারণ করতে না পারায় তা উপচে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে ধীরে ধীরে সড়কের মাটি ক্ষয় হয়ে আজ সকালে রাস্তাটি ধসে পড়ে। প্রতিবাদে গ্রামবাসী একত্রিত হয়ে হোটেলের প্রবেশপথে অবস্থান নেন এবং হোটেলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে বিক্ষোভ করেন।

ভবানীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম বলেন, “হোটেলের বর্জ্য পানিতে এলাকা ও রাস্তার পরিবেশ নষ্ট হচ্ছে। দুর্গন্ধযুক্ত এই পানি রাস্তায় আসায় আজ সড়ক ধসে গেছে। গ্রামবাসী আর এভাবে বর্জ্য পানি ফেলতে দেবে না। আমরা এর স্থায়ী সমাধান চাই।”
এ বিষয়ে নাবিল হাইওয়ে হোটেলের জেনারেল ম্যানেজার সাগর বলেন, “গ্রামবাসীর দাবিটি যৌক্তিক। আমরা এটি মেনে নিয়েছি এবং দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ জানান, ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “গ্রামবাসীর অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনদুর্ভোগ লাঘবে যা যা করণীয় সব করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

