অন্বেষণ ডেস্ক :

বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ১০

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি প্রায় ৫০০ মিটার গভীর পাহাড়ের খাদে পড়ে ঢাবি শিক্ষার্থীসহ ২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার বগালেক থেকে কেওক্রাডাংগমী সড়কের দার্জিলিং পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাব খাতুন (২৪) এবং ফিরোজা বেগম (৫৩)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ট্রাভেলেটস অব বাংলাদেশ ভ্রমণকন্যা সংগঠনের ৫৭ জনের একটি দল ৪টি পর্যটকবাহী গাড়ি নিয়ে শুক্রবার রুমা উপজেলার কেওক্রাডং ভ্রমণে যায়। শনিবার সকালে ফেরার পথে দার্জিলিং পাড়ায় পৌঁছালে ১টি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই জয়নব খাতুন ও ফিরোজা বেগম নামে ২ পর্যটক মারা যান। এ সময় আহত হন আরও ১০ জন পর্যটক।

এ সময় অন্য গাড়িতে থাকা পর্যটক এবং স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে হতাহতদের উদ্ধারের চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি খাদে পড়ার বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈয়দ মাহাবুবুল হক জানান, নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী ১টি গাড়ি গভীর খাদে পড়ে যায়। এতে ২ নারী পর্যটক নিহত হন এবং আহত হয়েছেন আরও ১০ পর্যটক। নিহত ও আহত পর্যটকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...