বিক্ষোভের আড়ালে ভাঙচুর-লুটপাট: সারা দেশে গ্রেপ্তার ৪৯

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভের আড়ালে সিলেট, বগুড়া, গাজীপুরসহ কয়েকটি শহরে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সোমবার (০৭ এপ্রিলা) গাজায় ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে বাংলাদেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তবে এ সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়ায় বাটা শো-রুমসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে জনমনে চরম উদ্বেগ দেখা দেয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রাতেই জানানো হয়, এসব সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সরকার কোনো ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেয় না, তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

ছবি : সংগৃহীত।

খুলনা নগরীতে বাটার শো-রুম ও একটি রেস্তোরাঁয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “গতরাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”

পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. আহসান হাবিব জানিয়েছেন, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে বাকি জড়িতদেরও শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে

গাজীপুর মহানগরের গাছা থানার আওতাধীন বোর্ডবাজার এলাকায় তৃপ্তি হোটেল, রাঁধুনি হোটেল ও বাটা ডিলার শো-রুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, দুষ্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে।

ঘটনার পরপরই সেনাবাহিনীর সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করে।

ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয় বাটা। বিবৃতিতে বলা হয়, “বাটা একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে। এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ বা ইসরায়েল-প্যালেস্টাইন সংকটে সম্পৃক্ত নয়।”

বাটার বিবৃতিতে আরও বলা হয়, “দুঃখজনকভাবে, কিছু ভ্রান্ত ধারণার কারণে আমাদের কয়েকটি আউটলেট ভাঙচুরের শিকার হয়েছে। আমরা সহিংসতার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের মানুষের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে নিরলসভাবে সেবা দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি কোনোভাবেই শোভনীয়...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর...