বিটিএসের টানে ১৮ ভরি স্বর্ণ নিয়ে ঘর ছেড়েছে ফতুল্লার এক কিশোরী
বিটিএসের টানে ১৮ ভরি স্বর্ণ ও ৫ হাজার টাকা নিয়ে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার এক কিশোরী। এ ঘটনায় তরুণীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জাানা, গত (২১ জানুয়ারি) রাত ২টার দিকে বাড়ি থেকে পালিয়ে যায় দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর ভক্ত ১৬ বছর বয়সী ওই কিশোরী। ঘটনার দীর্ঘ ১৯ দিন পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছে ওই কিশোরীর পরিবার।
কিশোরীর বাবা জানান, বিটিএসের টানে গত (২১ জানুয়ারি) রাত ২টার দিকে নগদ ৫ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে আমার মেয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাইনি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তার ফেসবুক আইডি থেকে আমার ভাতিজিকে জানায়, সে বিটিএস গ্রুপের সাথেই আছে এবং দ্রুতই দক্ষিণ কোরিয়ায় গিয়ে বিটিএস দলের সঙ্গে যোগ দেবে।
এছাড়া ওই কিশোরীর নিজ ফেসবুকে বিটিএসের মতো নাচগানের অসংখ্য ভিডিও আপলোড করতে দেখা যায়। এ অবস্থায় সে পরিবারের অনুমতি ছাড়াই দক্ষিণ কোরিয়া চলে যেতে পারে এবং যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: কামাল হোসেন জানান, অভিযোগের বিষয়টি জানতে পেরেছি, তবে এখনো কাগজ হাতে পাইনি। পরে বিস্তারিত জানাব।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত
নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
১২ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেফতার
বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
জুলাই আন্দোলনে শিশুর মৃত্যু, এক বছর পর পুলিশের মামলা
আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হককে ঘিরে উত্তেজনা, চড়-থাপ্পড়-কিল-ঘুষি ও ধাওয়া
মুক্তি পেলেন নারায়ণগঞ্জে জেলা ছত্রদলের সাবেক সভাপতি জাকির খান
৮ মাসের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা গর্ভধারিণী মায়ের
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন