শেরপুরে

বিদ্যালয় স্থানান্তর: শিক্ষার উন্নয়ন নাকি অবৈধ স্বার্থ?

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীর বালা প্রাথমিক বিদ্যালয়-এর স্থানান্তর নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিদ্যালয়টি রাস্তার উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে সরিয়ে নেওয়া হলে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কেউ বলছেন, এটি শিক্ষার্থীদের স্বার্থে ভালো সিদ্ধান্ত, আবার কেউ দাবি করছেন, কিছু ব্যক্তি ব্যবসায়িক উদ্দেশ্যে পুরনো জায়গাটি দখল করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুলটির নামে মোট ৩৩ শতক জায়গা রয়েছে। আগে এটি ধুনটগামী রাস্তার উত্তর পাশে ছিল। তবে সম্প্রতি এটি দক্ষিণ পাশে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য স্থানীয় প্রশাসন পরিদর্শন করেছে

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, বিদ্যালয়টি পূর্বের অবস্থানে থাকলে শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হতো। তাদের দাবি, কিছু মহল বিদ্যালয়ের পুরনো স্থান ভরাট করে ব্যক্তিগত ব্যবসার স্বার্থে ব্যবহার করছে।

স্থানীয় ব্যবসায়ী মো. ফিরোজ বলেন, “স্কুল স্থানান্তরের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটি যথাযথ জায়গায় স্থানান্তরিত হয়নি। জরাজীর্ণ একটি স্থানে বিদ্যালয় সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে রাস্তারও সুবিধা নেই।”

অন্যদিকে, স্থানীয় ফরিদুল, পাইকার সমিতির সদস্য আব্দুল কুদ্দুস ও মুন্নু বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার কথা চিন্তা করে বিদ্যালয় উত্তর থেকে দক্ষিণ পাশে নেওয়া হয়েছে। পূর্বের তুলনায় নতুন জায়গার পরিমাণ বেশি (২১ শতক)। তাছাড়া, পুরনো জায়গায় মাছের আড়ৎ তৈরি করে সেখান থেকে প্রাপ্ত অর্থ বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় করা হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র জানান, “বিদ্যালয়টি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর নামে ৩৩ শতক জমি রয়েছে। তবে স্থানান্তর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”

শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “এখানে দুইটি পক্ষ দাঁড়িয়ে গেছে। কেউ বলছেন, জায়গা রদবদল হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে রদবদলের কোনো সুযোগ নেই। বিদ্যালয়ের জায়গাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে দান করা হয়েছিল। বর্তমানে স্থানান্তর নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, তবে পূর্বের জায়গায় মাটি ভরাটের বিষয়টি আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) এসএম রেজাউল করিম বলেন, “বিদ্যালয়ের জায়গাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। বিষয়টি তদন্তের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “বিদ্যালয়ের বর্তমান অবস্থা, জমির দখল ও সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ ধরনের জমি সংক্রান্ত বিতর্ক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, যা আমাদের মাথায় রাখতে হবে।”

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের আগের জায়গাটি যদি বেহাত হয়ে যায়, তবে এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

অন্বেষণ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৮...

মুরগির বাজারেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা, কারওয়ান বাজার নিয়ে এমপির ক্ষোভ

অন্বেষণ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে এক অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। আজ সোমবার (১৮...

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে সোমবার (১৮ মে) বাজার থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত দেশের বৈদেশিক মুদ্রার...

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

অন্বেষণ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি...

মুরগির বাজারেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা, কারওয়ান বাজার নিয়ে এমপির ক্ষোভ

অন্বেষণ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে এক অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল...

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে সোমবার (১৮ মে) বাজার থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে...

কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে ডুবে আদর দাশ (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে)...

নাটোরে নারীর গোপন ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় এক নারীর গোপন ভিডিও ধারণ ও তা...

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের...