বিরামপুরে দুটি ট্রাকের সংঘর্ষে চালক নিহত
দিনাজপুরের বিরামপুরে দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মো: শাহীন (২৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়। নিহত শাহীন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর পাড়ার মৃত মো: শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, বিরামপুর চায়না অফিস মোড়ে একটি আলুু বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শাহীন গুরুত্বর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শাহীনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুরে দুটি ট্রাকের সংঘর্ষের বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ
ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে
ভাঙা লাইন দেখে কলার মোচা দিয়ে সিগন্যাল, শত প্রাণ বাঁচালেন এনামুল
ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী
চিরিরবন্দরে আওয়ামী লীগ নেত্রী লায়লা আটক
চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নারীকে ধর্ষণচেষ্টার মামলায় পানের দোকানদার জেলে
সাবেক এমপি শিবলী সাদিকসহ ৭৫ জনের নামে মামলা
অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন