অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক
দিনাজপুরের বিরল সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে উপল কুমার দাস নামে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফের ওই সদস্যকে আটক করে বিজিবি। তবে এখনো তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো: আরিফুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে এক বিএসএফের এক সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে ফেলে।
এ সময় তাকে আটক করে বিজিবির সদস্যরা। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ
ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে
ভাঙা লাইন দেখে কলার মোচা দিয়ে সিগন্যাল, শত প্রাণ বাঁচালেন এনামুল
ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী
চিরিরবন্দরে আওয়ামী লীগ নেত্রী লায়লা আটক
চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নারীকে ধর্ষণচেষ্টার মামলায় পানের দোকানদার জেলে
সাবেক এমপি শিবলী সাদিকসহ ৭৫ জনের নামে মামলা
অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন