ভিডিও কলে একসঙ্গে ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা!

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

একে অপরকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ অক্টেবর) কুমিল্লার লালমাই উপজেলার বেতুয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ সময় প্রেমিকা খাদিজা আক্তার উর্মি দেশের স্বামীর বাড়িতে ছিলেন। অপর দিকে প্রেমিক সাফায়েত হোসেন ছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে।

জানা যায়, স্বামীর বাড়ি থেকে নববধূ খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদহের পাশ থেকে ১টি চিরকুট পাওয়া গেছে। রবিবার (২৭ অক্টেবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম।

নিহত গৃহবধূ খাদিজা আক্তার উর্মি কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকার মাটিয়ারা গ্রামের জামাল মো: হোসেনের মেয়ে। তিনি চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন ।

অন্যদিকে, ভিডিও কলে যুক্ত থাকা প্রেমিক নিহত ওমান প্রবাসী সাফায়েত হোসেন (২৩) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের জয়নগর গ্রামের আবদুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর কুমিল্লার উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতুয়া গ্রামের রংমিস্ত্রী মো: আরিফুর রহমানের সঙ্গে খাদিজা আক্তারের বিয়ে হয়। ওই সময় বাল্য বিয়ে হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আতঙ্কে গোপনে বিয়ের আয়োজন করা হয়।

উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল, চাইছিলাম আমরা দু’জনে এক সঙ্গে বেঁচে থাকতে। কিন্তু তোমরা আমাদের বাঁচতে দিল না, আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। আর ও বেঁচে থাকলেও তোমরা ওকে খুন করতে এবং ওদের পরিবারকে জেলের ভাত খাওয়াইতে। তাই আমি নিজেও দুনিয়া ছাড়লাম, আর ওরেও আমার সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কাছে আমার একটা শেষ ইচ্ছা। মা-বাবা, ভাই বোনদের কাছে আমার শেষ আবদার, দুনিয়াতে যেহেতু আমাদের এক সঙ্গে থাকতে দেয় নাই তাই আমাদের দাফনটা যেন একসাথে হয়। একদিন আগে পরে হলেও একই কবরস্থানে যেন আমাদরে দু’জনকে দাফন করে।

নিহত উর্মির মা নুরুন্নাহার জানান, গত ১৪ অক্টোবর আমাদের আত্মীয় বেতুয়ার আরিফুর রহমানের সাথে মেয়েকে বিয়ে দিই। বিয়ের পর মেয়ে স্বামীর বাড়িতে হাসি খুশিতেই ছিল। শনিবার রাতে হঠাৎ শুনি উর্মি ও তার প্রেমিক সাফায়েত ভিডিও কলে আত্মহত্যা করেছে।

নিহত প্রবাসী সাফায়াতের বাবা আবদুল খালেক বলেন, গত ১ বছর আগে আমার ছেলেকে ওমান পাঠিয়েছিলাম। কিছুদিন আগে শুনি আমার ছেলে হঠাৎ ওমানের কর্মস্থলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। এরপর খবর নিয়ে শুনলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার ছেলের সঙ্গে খাদিজা আক্তার উর্মি নামের এক মেয়ের পরিচয় হয়েছিল। হঠাৎ মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আমার ছেলে সাফায়েত অসুস্থ হয়ে গেছে। পরে শনিবার (২৬ অক্টেবর) রাতে সেই মেয়ে এবং আমার ছেলে এক সঙ্গে ভিডিও কলে চিরকুট লিখে গলায় ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে শুনেছি। ছেলেটা আমার এভাবে চলে যাবে আমারা ভাবতেও পারিনি।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম জানান, কয়েকদিন আগেই মেয়েটির বিয়ে হয়েছে বলে শুনেছি। গত শনিবার প্রবাসী প্রেমিক সাফায়েতকে ভিডিও কলে রেখে স্বামীর বাড়িতে ঘরের সিলিং গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। প্রবাসী প্রেমিকও একইভাবে আত্মহত্যা করেছেন বলে শুনেছি।

তিনি আরও জানান, গত শনিবার রাত ১১টার দিকে আমরা নববধূর খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিতহ খাদিজার মরদেহের পাশ থেকে তাঁর হাতে লিখা একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আত্মহত্যার আগে মেয়েটি তার মা-বাবার উদ্দেশ্যেে এই চিরকুটটি লিখেছিল। এই ঘটনায় নিহত খাদিজার ভাই মেহেদী হাসান বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...