‘ভুল করেছি, এখন দেশের অবস্থা আরও খারাপ’: অভিনেতা পাভেল

বিশেষ সংবাদ

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন অভিনেতা সাইদুর রহমান পাভেল। বললেন, ‘ভুল করেছি, এখন দেশের অবস্থা আরও খারাপ।’

মুরাদনগরের একটি গ্রামে এক তরুণী (২৫) ঘরে একা ছিলেন। অভিযোগ, একটি চক্র দরজা ভেঙে ঢুকে তাঁকে ধর্ষণ করে এবং সেই ভিডিও ধারণ করে। শনিবার রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে রাতেই লাইভে আসেন ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। প্রায় ১৩ মিনিটের সেই ফেসবুক লাইভে তিনি ধর্ষকদের ‘পশু’ আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড দাবি করেন। বারবার তিনি বলেন, ‘ধর্ষকদের ফাঁসি দিন’, ‘ধর্ষকদের মেরে ফেলুন’।

পাভেল বলেন, ‘এই যে পৈশাচিক ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটল, এটা কি আমাদের সমাজের নমুনা? সেনাবাহিনী, প্রশাসন, কিংবা যারা এখন ক্ষমতায় আছেন, কিংবা যাঁরা ক্ষমতায় যেতে চান—আপনারা কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না? এই ধর্ষকদের প্রকাশ্যে নিয়ে এসে শাস্তি দিন। প্রয়োজন হলে ক্রসফায়ার করুন। এদের পরিবারের সদস্যদেরও সামনে আনা হোক।’

সামাজিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘স্বৈরাচার থেকে ধর্ষকরা ভয়ঙ্কর। আমরা গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ভেবেছিলাম পরিবর্তন আসবে। কিন্তু এখন দেখি আরও খারাপ অবস্থা। আমি ভুল করেছি, সবাই ভুল করেছে।’

ধর্ষকদের বিচার যেন পরিবার থেকেই শুরু হয়, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা সম্পত্তির জন্য ভাইকে মেরে ফেলেন, বাবা ছেলেকে মেরে ফেলেন। তাহলে যারা ধর্ষক, তাদের মা-বাবা, ভাইবোন—আপনারাই তাদের শাস্তি দিন। সমাজকে যদি নিরাপদ রাখতে চান, তাহলে এদের বিরুদ্ধে পরিবার থেকেই ব্যবস্থা নিন।’

লাইভের শেষদিকে শাহবাগ আন্দোলনের প্রসঙ্গ টেনে পাভেল বলেন, ‘শুধু দাবি নিয়ে রাস্তায় আসলেই হবে না। আরেকটা গণজাগরণ দরকার। যারা একসময় মাঠে ছিলেন, তারা যদি এখন চুপ থাকেন, তাহলে ধরে নিতে হবে নিজেদের স্বার্থে আন্দোলন করেছিলেন।’

এসময় নিজের মায়ের জন্য দোয়ার আবেদনও করেন তিনি। জানান, তাঁর মা হাসপাতালে ভর্তি আছেন এবং অপারেশন হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...