ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালালেন স্ত্রী

পটুয়াখালী বাউফলে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ঘুমন্ত স্বামী শাকিল হাওলাদারের গোপনাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী সাথী আক্তার। পরে আহত শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রবিবার(১৩ অক্টোবর) বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এই ঘটনা ঘটেছে। আহত শাকিল ধানদী গ্রামের মো: রফিক হাওলাদারের ছেলে। অভিযুক্ত স্ত্রী সাথী আক্তার একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের মো: ইউনুসের মেয়ে।
শাকিলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে সাথী আক্তার তার আগের স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে শাকিল হাওলাদারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।

প্রায়ই সময় তাদের মধ্যে পাল্টা-পাল্টি মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। সর্বশেষ শনিবার (১২ অক্টোবর) রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে রবিবার ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যান স্ত্রী সাথী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, ধারালো চাকু দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছে। তবে রোগী বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানিয়েছেন, এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে মিললো নবজাতক, মা পলাতক

এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে ‘গোপনাঙ্গ’ হারালেন দুই বন্ধু

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

মহিপুরে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস উদযাপন

