বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান ওই এলাকার মোহাম্মদ মিয়ার একমাত্র ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং অটোরিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামতের কাজ চলছিল। সোমবার ঘরের কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন আবদুর রহমান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি পরিবারের একমাত্র সন্তান ছিলেন। অটোরিকশা চালিয়ে তিনি সংসারে আর্থিক সহযোগিতা করতেন। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা মোহাম্মদ মিয়া শোকাহত ও দিশেহারা হয়ে পড়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাংবাদিকদের আলটিমেটামের পর কার্ড ইস্যুতে নিয়মে বদল আনল ইসি

অনুমতি না মেলায় সিঙ্গাপুরে হবে না হাদির জানাজা: হাইকমিশন

বগুড়া-৫ আসনে সিরাজ ও খোকার মনোনয়নপত্র উত্তোলন

তফসিল ঘোষণা কবে, এখনও নির্ধারিত হয়নি: ইসি সচিব

