তারেক রহমান এখনো ভোটার হননি, ইসি চাইলে ভোটার হতে পারবেন: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে নির্বাচন কমিশন চাইলে তিনি ভোটার হতে পারবেন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এই মন্তব্য করেন।
তারেক রহমান ভোটার হয়েছেন কি না—এই বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “এটা আমার জানা মতে না।” এরপর প্রশ্ন করা হলে, তিনি কি ভোট দিতে পারবেন, সচিব জানান, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”

কমিশন কোন ভিত্তিতে এই সিদ্ধান্ত নেবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনে আছে।” সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি সাংবাদিকদের ভোটার তালিকা নিবন্ধন আইন দেখার পরামর্শ দেন এবং জানান, আইনটি তিনি মুখস্ত নন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

