ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোকসজ্জার কাজ করার সময় পড়ে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোকসজ্জার কাজ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মনির হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম সিকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা গ্রামের খুরশিদ আলমের ছেলে। তিনি ‘নেজাম ডেকোরেটার্স’ নামের একটি ডেকোরেটর প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হারুন জানান, আলোকসজ্জার কাজ করার সময় মনির হঠাৎ সিঁড়ি থেকে ফসকে পুকুরঘাটের ফ্লোরে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহতের চাচা শাহাদাত হোসেন মজুমদার জানান, তিনিও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন। বৈদ্যুতিক তারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির নিচে পড়ে যান এবং স্ট্রোক করে মারা যান।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত এই ধরনের কোনো খবর পুলিশকে জানানো হয়নি। বিষয়টি জানানো হলে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

