বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

প্রাণীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বনানীর কে ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর ভবনে ক্লিনিকটির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থাপিত এই ক্লিনিকে অসুস্থ ও আহত প্রাণীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। সংগঠনের সদস্যদের মতে, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই লক্ষ্যকে সামনে রেখে তারা দীর্ঘদিন ধরেই প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে কাজ চালিয়ে যাচ্ছেন।

তাদের ভাষ্য, শুধু ক্লিনিক সেবাই নয়, ঢাকায় আহত ও অসুস্থ প্রাণীদের জরুরি চিকিৎসার জন্য সংগঠনটি বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবাও পরিচালনা করছে। নতুন এই ক্লিনিক চালু হওয়ায় নগরীতে প্রাণীদের চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন তারা।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, এই ফ্রি এনিমেল ক্লিনিকের মাধ্যমে প্রাণীদের জন্য চিকিৎসা পাওয়া যেমন সহজ হবে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও প্রাণী কল্যাণ বিষয়ে সচেতনতা বাড়বে। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রাণীদের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

