কুমিল্লায় ইয়াবাসহ স্বামী–স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লার মনোহরগঞ্জে বিশেষ অভিযানে ১ হাজার ৫৭০ পিস ইয়াবাসহ এক স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার দুপুরে লক্ষণপুর খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর খালপাড় এলাকায় সোমবার দুপুরে যৌথবাহিনীর অভিযানে এক দম্পতিকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়।
গ্রেপ্তাররা হলেন আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের কুতুব আলীর ছেলে মো. শিপন মিয়া (৩১) ও তাঁর স্ত্রী রাহেলা আক্তার হাসি (২৬)। যৌথবাহিনী জানায়, অভিযান চালানোর সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৭০টি ইয়াবা পাওয়া যায়।

মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার তাহমিদ বিন ফারুক বলেন, “অভিযানে মাদক কারবারে জড়িত এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, “১৫৭০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

