শেরপুরে বিলুপ্তির পথে পিঁড়িতে বসা নরসুন্দর, অস্তিত্ব টিকিয়ে রাখাই দায়

বিশেষ সংবাদ

কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলা থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী ভ্রাম্যমাণ নরসুন্দর পেশা। একসময় হাট-বাজারে পিঁড়ি বা টুলে বসে চুল-দাড়ি কাটার যে চিরায়ত দৃশ্য সচরাচর চোখে পড়তো, তা এখন প্রায় বিলুপ্তির পথে। আধুনিক সেলুন ও পার্লারের চাকচিক্যের ভিড়ে এই পেশার কারিগররা এখন অস্তিত্ব সংকটে।

বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, ভ্রাম্যমাণ নরসুন্দরদের উপস্থিতি এখন নগণ্য। উপজেলার ঐতিহ্যবাহী বারদুয়ারী হাটেও এখন কালেভদ্রে দু-একজন নরসুন্দরের দেখা মেলে, যারা তীব্র প্রতিযোগিতার মধ্যেও পৈতৃক পেশাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার সংগ্রাম করছেন।

- Advertisement -

মানুষের ব্যক্তিত্ব ও সৌন্দর্য ফুটিয়ে তুলতে চুল-দাড়ির ভূমিকা অনেক। আর এই সৌন্দর্যবর্ধনের নিপুণ কারিগর হলেন নরসুন্দরেরা, তবে তারা স্থানীয়ভাবে ‘নাপিত’ হিসেবেও পরিচিত। আশি ও নব্বইয়ের দশকে গ্রামগঞ্জ এমনকি শহরের অলিগলিতেও দেখা মিলত এসব ভ্রাম্যমাণ নরসুন্দরদের। তাদের সম্বল ছিল একটি কাঠের বাক্স, যাতে থাকত ক্ষুর, কাঁচি, পিতলের চিরুনি, সাবান, ফিটকিরি ও পাউডার। গ্রাহককে জলচৌকি বা পিঁড়িতে বসিয়ে গলায় কাপড় পেঁচিয়ে নিপুণ হাতে তারা চুল-দাড়ি কাটতেন।

কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের রুচি ও জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। এখন শহর থেকে গ্রাম, সবখানেই গড়ে উঠেছে আধুনিক জেন্টস পার্লার বা সেলুন। বাহারি সব স্টাইল ও আধুনিক সরঞ্জামের ভিড়ে হাটবাজারের সেই খোলা আকাশের নিচে চুল কাটার দৃশ্য এখন নতুন প্রজন্মের কাছে গল্পের মতো মনে হয়।

- Advertisement -

বংশপরম্পরায় এই পেশায় টিকে থাকা কারিগরদের জীবন এখন আর আগের মতো সহজ নেই। শেরপুর উপজেলার রানীরহাট বাজারের নরসুন্দর মনমতো শীল জানান, তিনি দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে এই পেশায় যুক্ত। বর্তমানে সপ্তাহে দুই দিন হাটে ভ্রাম্যমাণভাবে কাজ করেন।

অতীত ও বর্তমানের আয়ের তুলনা করে তিনি বলেন, “১৫-২০ বছর আগে চুল-দাড়ি কাটার মজুরি ছিল ৪-৫ টাকা, তাতেই সংসার ভালোভাবে চলত। এখন চুল কাটার রেট ২৫-৩০ টাকা। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সারাদিন কাজ করে ২০০-৩০০ টাকার বেশি আয় হয় না। এই সামান্য আয়ে সংসার চালানো এখন খুবই কষ্টকর।”

- Advertisement -

আধুনিক সেলুনের ভিড়েও নিম্ন আয়ের অনেক মানুষ এখনো ভ্রাম্যমাণ নরসুন্দরদের সেবা নিচ্ছেন। চুল কাটাতে আসা আব্দুল শেখ ও রতন জানান, আধুনিক সেলুনে চুল কাটার খরচ অনেক বেশি। তাই সাশ্রয়ী মূল্যে সেবা পেতে তারা দীর্ঘদিন ধরে এই ভ্রাম্যমাণ নরসুন্দরদের কাছেই চুল কাটাচ্ছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিকতার দাপটে এবং নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে গ্রামবাংলার এই লোকজ পেশাটি হয়তো অচিরেই ইতিহাসের পাতায় ঠাঁই নেবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...