চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন, নিহত ২

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি থানার টেরিবাজারে অবস্থিত কেবি অর্কিড প্লাজা নামের মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুটি স্টেশনের চারটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, ১২ তলা মার্কেট-কাম-বাসাবাড়ি ধরনের ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ওই ফ্লোরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

