চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হলো শিশুকে

চুরির অপবাদে সিয়াম নামরে এক ১২ বছরের শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন আঁখ জমির মালিক করিম মাদবর। সোমবার (০১ জুলাই) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের পূর্ব নিতীরা গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুকে নির্যাতনের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
নির্যাতনের শিকার সিয়াম উপজেলার সোনারং গ্রামের মো: টুকু সরদারের ছেলে। সিয়াম নিতীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর মায়ের আবার বিয়ে হলে সিয়াম তার নানা মন্নান শেখের কাছে থাকতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় করিম মাদবরের আঁখ ক্ষেত থেকে আঁখ চুরি করে খায় স্থানীয় শিশু ও কিশোররা। তবে এ ঘটনায় একই এলাকার শিশু সিয়ামকে সন্দেহ করেন করিম মাদবর। সেই জেরেই সোমবার বিকাল ৪টার দিকে শিশুটিকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করেন করিম মাদবর।
শিশু সিয়ামের চাচা ডা. আলমগীর সর্দার জানান, যারা আঁখ চুরি করছে তাদেরকে না ধরে এতটুকু শিশুকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করেছে, যা আইন বহির্ভূত। আমরা শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করবো এবং সংবাদ সম্মেলন করবো।
ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন জানান, শিশুটি নির্দোষ, একটি অমানবিক কাজ করেছেন করিম মাদবর। এ বিষয়ে শিশুর পরিবার ব্যবস্থা নিতে পারে। আর আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হালদার জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম, আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি।
চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে শিশুকে পেটানোর বিষয়ে কোনো অভিযোগ হয়েছে কি না জানতে চাইলে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা শোয়েব আলী জানান, শিশু নির্যাতনের ঘটনায় মঙ্গলবার (০২ জুলাই) রাত ৮টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

