নরসিংদীতে ট্রেনে কাটা পড়া ৫ জনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ জুলাই) সকাল ৬টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার ঢাকা-চট্রগ্রাম রেলপথের খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ধারণা করছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথা এক্সপ্রেসে কাটা পড়ে ওই ৫ জনের মৃত্যু হয়েছে। তবে তারা ট্রেন থেকে পড়ে গিয়ে, নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়েছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে এলাকার লোকজন রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পঠায়। নিহতরা সকলেই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: শহীদুল্লা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার খাকচক ও কমলপুর গ্রামের মধ্যবর্তী রেললাইনে ৫ জনের কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও ভৈরব রেলওয়ে পুলিশ। নিহতদের বয়স আনুমানিক ১৯-২৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কখন এবং কোন ট্রেনে তারা কাটা পড়েছেন, সে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতদের ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। নিহদের পরিচয় শনাক্ত হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, যে তারা কোথায় যাচ্ছিলেন বা তারা কি কাজ করতেন। আপাতত নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...