বগুড়ার শেরপুরে

৫৩ বছর পর আদালতের রায়ে ফিরে পেলেন ৫৪ বিঘা জমি

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে আদালতের রায়ে ৫৩ বছর পর নিজের ৫৪ বিঘা জমি ফিরে পেলেন শিবপ্রসাদ সরকার ও তার পরিবারের সদস্যরা। সোমবার (৮ জুলাই) দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্লটে ৫৪ বিঘা জমি পরিমাপ করে তাদেরকে দখল বুঝিয়ে দেওয়া হয়।

এসময় বগুড়া জজ আদালতের পক্ষ থেকে এ্যাডভোকেট ও সার্ভে কমিশনার মোঃ আব্দুল লতিফ, বিভিন্ন গণমাধ্যম কর্মী, শিব প্রসাদ সরকার ও তার পরিবারের সদস্যগণ এবং শেরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -
ছবি : সংগৃহীত।

ঘটনা সূত্রে জানা যায়, শিব প্রসাদের পিতা ভক্তি প্রসাদ। বগুড়ার শেরপুর উপজেলার খানপুরের ভীমজানি গ্রামে ছিলো তার বসবাস। ১৯৪৭ ভারত পাকিস্তান বিভাগের সময় তার বাবা ভারতে চলে যান। কিন্তু মাত্র এক বছর পরেই আবার তিনি ফিরে আসেন।

এর পর ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে নিরাপত্তহীনতার কারণে তারা আবার ভারতে গিয়ে ১৯৬৮ সালে ফিরে আসেন। এরপর ১৯৭১ সালে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। মে মাসে স্বাধীনতা বিরোধীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট চালায়। অগ্নী সংযোগ করে সব কিছু পুড়িয়ে ফেলা হয়।

- Advertisement -

তারা প্রাণ ভয়ে আবারও ভারতে পালিয়ে যান। দেশ স্বাধীন হওয়ার ৫ বছর পর দেশে ফিরে আসেন তারা। কিন্তু ফিরে পাননি কোন কিছুই। তাদের সব সম্পত্তি দখল হয়ে গেছে। ততদিনে সেগুলোকে অর্পিত সম্পত্তি ঘোষণা করেছে সরকার। নিরুপায় হয়ে বগুড়া শহরের কলোনী এলাকায় বসবাস শুরু করেন তারা।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাশ হলে তারা আদালতে মামলা করেন। দীর্ঘ আইনী লড়াই শেষে আদালতে রায়ে জমি ফিরে পেলেন তারা। গত ২০ জুন বগুড়া জজ আদালতের সিনিয়র সহকারী জজ সঞ্চিতা বিশ্বাস এ রায় প্রদান করেন।

- Advertisement -

শিব প্রসাদ সরকার বলেন, আমরা দীর্ঘ আইনী লড়াই করেছি। অবশেষে সত্যের জয় হয়েছে। ৫৩ বছর পর আমরা পৈতৃক সম্পত্তি ফেরৎ পেয়েছি। তবে ভূমিদস্যুরা আবার যাতে আমাদের সম্পত্তি দখল করতে না পারে এজন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বগুড়া জজ আদালতের এ্যাডভোকেট ও সার্ভে কমিশনার মোঃ আব্দুল লতিফ বলেন, আমরা আদলতের রায় অনুযায়ী প্রকৃত মালিককে সম্পত্তির দখল বুঝিয়ে দিতে এসেছি। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...