মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়: ডিবিপ্রধান

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতকর্মীদের ওপর হামলার ঘটনায় মেরুন রঙের টি-শার্ট পরা ওই যুবক গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য নন বলে জানিয়েছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, নুরের মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে ও নাক ভেঙে গেছে এবং ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখ-মুখ ফুলে রয়েছে ও ডান চোখে রক্ত জমাট বেঁধে আছে।
নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান বলেন, নুর এখনো শঙ্কামুক্ত নন, মাথার সিটিস্ক্যানে রক্তক্ষরণের সঙ্গে সামান্য ফোলা দেখা গেছে। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে আপাতত অপারেশনের প্রয়োজন ধরা পড়েনি। চিকিৎসার জন্য ঢামেক পরিচালকের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা নুরের চিকিৎসা পর্যবেক্ষণ করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

