ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে: সিইসি

বিশেষ সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। এ ছাড়া সীমানা নির্ধারণ নিয়ে শুনানি চলবে আগামী সপ্তাহ পর্যন্ত, আর ভোটকেন্দ্র বাছাইয়ের কাজও সমানতালে চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ‘যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কোনোভাবেই ভোটকেন্দ্র দখল করে জেতার সুযোগ দেওয়া হবে না। কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে ওই কেন্দ্রের ভোট সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে।’

তিনি সিইসি বলেন, পূর্বে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে থেকে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, তাদের এ নির্বাচনী কার্যক্রমে রাখা হবে না। একই সঙ্গে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না বলেও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে এবং ভোটের আগ পর্যন্ত আরও ভালো হবে। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। অস্ত্রবাজি করে নির্বাচনে জয়ী হওয়ার কোনো সুযোগ নেই।

পিআর পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধানে পিআর পদ্ধতি নেই। তবে এ নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...