আলমডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কালাম হোসেন নামের এক কওমি মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের ওই মাদরাসায় থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে ঘটনাটি পুলিশকে জানানো হলে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

