ভূমি রক্ষায় বগুড়ার শেরপুরে সম্প্রীতি সমাবেশ

মণ্ডল গ্রুপের দখলকৃত সরকারি খাস জমি ও পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে বগুড়ার শেরপুরে সম্প্রীতি সমাবেশ করেছে হিন্দু মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় গোড়তা গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলার সভাপতি কমল সিংয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আহাদুল ইসলাম দুর্জয়, তারিফুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, জয়দেব কুমার (জয়), রাজু আহমেদ (ভুট্ট), এস, আই টুটুল, গৌরদাস সিং, প্রান কুমার সিং, জলিল ইসলাম, সোহেল ইসলাম, সোহাগ কুমার, গজেন সিং প্রমূখ।

বক্তারা বলেন, এই এলাকায় শতশত বছর ধরে আদিবাসীরা বসবাস করছে। জঙ্গল পরিস্কার করে আবাদি জমি তৈরি করেছে। বংশপরম্পরায় তারা ভোগদখল করলেও ২০১৫ সালে মণ্ডল ফার্মিং এণ্ড ফুড প্রসেসিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সরকারি ২৪ একর সরকারি খাস জমি জবরদখল করেছে। আদিবাসীরা রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনি লড়াইয়ের মাধ্যমে জমি গুলো উদ্ধার করেছে। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরে দেশের অস্থির পরিস্থিতির সুযোগে আবারও তারা প্রায় আড়াই একর জমি দখল করছে। এবার তারা খাস জমির সাথে হিন্দু, মুসলিম ও আদিবাসীদের ব্যক্তিমালিকানাধীন জমিও দখল করছে। এসব জমি উদ্ধার করার জন্য তারা সম্মিলিত ভাবে আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

