নান্দাইলে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, ইজিবাইক চালক

ময়মনসিংহের নান্দাইলে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে এক নারী ফুটবলারকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইজিবাইক চালক মাহমুদুল ইসলামকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় নারী ফুটবলাররা।
রোববার (৬ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলায় এ ঘটনা ঘটে। আটক মাহমুদুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শামছুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইলের বিভিন্ন বয়সী নারী ফুটবলাররা নিয়মিত চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলন করেন। গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) খেলা শেষে সন্ধ্যায় ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ১৬ বছর বয়সী ওই নারী ফুটবলার। পথিমধ্যে অন্য যাত্রীরা নেমে গেলে নির্জন স্থানে পেয়ে চালক মাহমুদুল তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তি করে ভুক্তভোগী নিজেকে রক্ষা করলেও চালক অপরিচিত হওয়ায় বিষয়টি তখন গোপন রাখেন।

পরদিন থেকে যাতায়াতের পথে অভিযুক্ত ইজিবাইক চালককে খুঁজতে থাকেন ওই নারী ফুটবলার। রোববার সন্ধ্যায় অনুশীলন শেষে মাঠের কাছেই অভিযুক্ত চালককে দেখতে পান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে সতীর্থ খেলোয়াড়দের জানালে তারা সবাই মিলে চালক মাহমুদুলকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঝড়ো ফিফটির রেকর্ড দুবের, তবুও নিউজিল্যান্ডের কাছে হার ভারতের

তারেক রহমানের হাতে গণতন্ত্র–উন্নয়নের দায়িত্ব দিয়েছেন বেগম জিয়া: আমীর খসরু

স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম জিয়া

বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

