তারেক রহমানের হাতে গণতন্ত্র–উন্নয়নের দায়িত্ব দিয়েছেন বেগম জিয়া: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দাবি করেন, জিয়াউর রহমানের পর বেগম জিয়াই বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের পথকে এগিয়ে নিয়েছেন।
সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভায় এসব কথা বলেন আমীর খসরু।
তিনি বলেন, বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। বেগম জিয়া নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের মানুষের অধিকার ও মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে। সেই রাজনৈতিক ও উন্নয়ন ভাবনার ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি তারেক রহমানের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন বলে মন্তব্য করেন আমীর খসরু।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান ব্যক্তিখাত ও প্রাইভেট সেক্টরের বিকাশে যে অনুপ্রেরণা দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া তা ধারণ করেছিলেন। তাদের নেতৃত্বেই দেশের অর্থনীতি এগিয়ে গেছে।
শুধু গণতন্ত্র নয়, অর্থনীতিতেও বেগম জিয়ার ভূমিকা ছিল উল্লেখযোগ্য—এ কথা তুলে ধরে আমীর খসরু বলেন, তার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মাল্টিসেক্টরভিত্তিকভাবে এগিয়েছে। বেগম জিয়ার বৈদেশিক নীতি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করেছে।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রায় ৮–৯ বছর আগে বেগম খালেদা জিয়া রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। তখন যখন কেউ সংস্কারের কথা ভাবেনি, তখনই তিনি ভিশন ২০৩০ ঘোষণা করেন। পরবর্তীতে তারেক রহমানকে সঙ্গে নিয়ে ৩১ দফা প্রস্তাব দেওয়া হয়, যেখানে ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠনের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছিল।
বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের ভূমিকা আরও জোরদার করা হবে উল্লেখ করে আমীর খসরু বলেন, যেসব খাত বেসরকারিকরণ প্রয়োজন, সেখানে প্রাইভেটাইজেশন করা হবে। মুক্তবাজার অর্থনীতি ছাড়াও সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের বিষয়টি বেগম জিয়া গুরুত্ব দিয়ে দেখতেন বলেও তিনি উল্লেখ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে: রুমিন ফারহানা

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

