আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না: সংবাদ সম্মেলনে হিরো আলম

বিশেষ সংবাদ

আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন হিরো আলম। বগুড়ায় আদালত চত্বরে হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ মামলায় মোট ৮ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় হিরো আলম এ মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন, সদর উপজেলার ফাঁপোড় এলাকার শামীম, শাজাহানপুর উপজেলার আবু হাসান (২৮), নন্দীগ্রাম উপজেলার মামুন আহম্মেদ (২৬), গাবতলী উপজেলার নাজমুল ওরফে সবুজ (৩০), সদর উপজেলার উলিপুরের নুরুল ইসলাম (৪২), কুকরুল এলাকার উজ্জ্বল (৩১), সবুজ (৩২), ও জাহাঙ্গীর(৪৮)।

মামলায় হিরো আলম উল্লেখ করেছেন, বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামনে ওপরে উল্লিখিত আসামিরা হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ বেধড়ক মারপিট করেন।

মঙ্গলবার হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর হিরো আলম শহরতলীর এরুলিয়া এলাকায় তার নিজ ভবনে সাংবাদ সম্মেলনে বলেন, আদালত চত্বরে আমার ওপর হামলার ঘটনায় আমি বগুড়া সদর থানায় ৮ জনের নামে হত্যাচেষ্টা মামলা করেছি। এদের মধ্যে মো: নুরুল আওয়ামী লীগের কর্মী আর বাকি সবাই বিএনপি দলের সাথে জড়িত।

হিরো আলম জানান, আমি হয়তো আর বেশিদিন বাঁচব না। আমাকে এ ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে হুমকি দেয়া হচ্ছে। তারা হয়তো আমাকে একবারে মেরে ফেলবে নয়তো জেলের ভেতরে রাখবে। তবে আমি হিরো আলম কখনোই অন্যায়ের কাছে মাথা নত করবো না।

উল্লেখ্য, রবিবার (৮ সেপ্টেম্বর) বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী হিরো আলম ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু, নন্দীগ্রাম) আসনে নির্বচনী প্রচারণার সময় মারধরের শিকার এবং ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারিতে একই আসনে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো: রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো: কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

এরপরই দুপুর ১২টার দিকে আদালত চত্বরে হিরো আলমের ওপর হামলা চালিয়ে তাকে কান ধরে উঠবস করানোসহ বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় হিরো আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি’র নেতাকর্মীদের দায়ী করেন। পরে ওইদিন সন্ধ্যায় জেলা বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে হিরো আলমের করা অভিযোগ অস্বীকার করা হয়।

পরদিন সোমবার (৯ সেপ্টেম্বর) আবারো হিরো আলম সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করা ওই সংবাদ সম্মেলনে হিরো আলম তার ওপর হামলার জন্য বিএনপি’র পাশাপাশি আওয়ামী লীগ’কেও দায়ী করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থা।রবিবার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মামলার নথিতে তাকে ‘বরখাস্ত’...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ...

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.)...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার...

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও গ্রহণযোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।...

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে...

ডিজেল সংকটে স্থবির পণ্য পরিবহন, শেরপুরে মহাসড়কে শত শত ট্রাকের জট

বগুড়ার শেরপুর উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে তীব্র ডিজেল সংকট দেখা...