ঈদের দিন শ্বশুরবাড়িতে গিয়ে হামলার শিকার আ.লীগ নেতা

নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আলী আজগর ভূঁইয়া, যিনি খোকন মাস্টার নামে পরিচিত, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঈদের নামাজ আদায় শেষে তিনি হাজিগঞ্জ এলাকায় শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে যান। সন্ধ্যার দিকে হঠাৎ করে একদল ব্যক্তি তার অবস্থান শনাক্ত করে সেখানে পৌঁছে যায়। অভিযোগ রয়েছে, যুবদল নেতা শাহীনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়।
এ সময় আলী আজগর ভূঁইয়াকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। হামলার সময় বাড়িতে থাকা নারীদেরও লাঞ্ছিত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু ব্যক্তি তার ওপর হামলা চালায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

