নন্দীগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিযোগে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাত ৮টা ৫০ মিনিটের দিকে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়।
রাত ৯টা ৫ মিনিটের দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা তিনি স্বীকার করেন।
পরে তার কাছ থেকে ছয়টি নীল রঙের জিপার ব্যাগে রাখা কমলা রঙের মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১২০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রাতেই র্যাব সদস্যরা তাকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করে। বুধবার (২৬ আগস্ট) সকালে নন্দীগ্রাম থানায় মামলা দায়েরের পর সকাল ১০টায় আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, থানায় মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পের প্রশিক্ষণ সমাপনীতে তরুণ–তরুণীদের ল্যাপটপ বিতরণ

লকডাউনে আতঙ্কের কিছু নেই, টাকার বিনিময়ে স্লোগান দিচ্ছে রিকশাওয়ালারা: ডিবিপ্রধান

‘ঢাকা লকডাউন’ ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নন্দীগ্রামের সাংবাদিক মানিকের চিকিৎসায় আর্থিক সহায়তা

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি: রুবেল সভাপতি, দয়া সম্পাদক

বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবার হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন স্বামী

বগুড়ায় ঘন কুয়াশায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপারের মৃত্যু

