নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট সেবনে গরু ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট সেবন করে ফারুক হোসেন (৪২) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর নন্দীগ্রাম সদর ইউনিয়নের ছোট ডেরাহার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন ডেরাহার গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ফারুক হোসেন নিজ শয়নকক্ষে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানতে পারেন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। ফারুক হোসেনের গ্যাস ট্যাবলেট সেবনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস ট্যাবলেট সেবনের পর ফারুক হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার শেরপুরে ১০ দলের লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

নন্দীগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নন্দীগ্রামের সাংবাদিক মানিকের চিকিৎসায় আর্থিক সহায়তা

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি: রুবেল সভাপতি, দয়া সম্পাদক

বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবার হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন স্বামী

বগুড়ায় ঘন কুয়াশায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপারের মৃত্যু

নন্দীগ্রামে মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

