অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

শেরপুরে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

অন্বেষণ
অন্বেষণ
|
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়ার শেরপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর পঞ্চশক্তি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাবলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় এর কোনো বিকল্প নেই।” খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কায়কোবাদ।

Sponsored Link

এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শাহিন, আ. মমিন, মোস্তাক আহম্মেদ, মাহবুবুর রহমান, শরিফ উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান ফারুক, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, মোজাফফর আলী এবং ফরহাদ হোসেন লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচির শুরুতে একটি র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয় এবং পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link