শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ৩১ বার তোপধ্বনি, কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা ঘটে। এরপর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৯টায় শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিবসের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ খান। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় ১২টি স্টলে স্থানীয় কারুশিল্প ও বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। পাশাপাশি শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় মসলা ও সবজির দাম। এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৩০০ টাকা বেড়ে...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় অর্ধশতাধিক কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।শনিবার (২৩ মে)...

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় মসলা ও সবজির দাম। এক মাসের...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় অর্ধশতাধিক কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে,...

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন...

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের...

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডর এলাকায় কাঁটাতারের...

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার...