শেরপুরে দুর্নীতির দায়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ সরকারকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এ সিদ্ধান্তের আওতায় আনা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। শেরপুর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ সরকারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমীনকে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।
বিষয়ে মন্তব্য জানতে মো. নুর মোহাম্মদ সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
শেরপুর উপজেলা সীমাবাড়ী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রউফ বলেন, “নুর মোহাম্মদ সরকার ছিলেন সীমাবাড়ী ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বগুড়া জেলা প্রশাসকের অফিস আদেশ তাকে পৌঁছে দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

